ট্রাম্পের হুমকি: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দেবে তেহরান! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ট্রাম্পের হুমকি: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দেবে তেহরান!

ট্রাম্পের হুমকি: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দেবে তেহরান!




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও আন্তর্জাতিক চাপের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপমূলক বক্তব্যের পর ইরান পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে।

বুধবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ একাধিক দেশকে এ বিষয়ে অবহিত করেছে। তিনি বলেন, এসব দেশের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ক্ষেত্রে সরাসরি ঝুঁকির মুখে পড়বে।

একই সঙ্গে ইরান আঞ্চলিক দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে, তারা যেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিহত করতে কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ নেয়।

অন্যদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ইন্টারনেট সংযোগও আংশিকভাবে বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে প্রথমবারের মতো কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে বুধবার মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের কারাজ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দ্রুত বিচার শেষে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ৮ জানুয়ারি থেকে সোলতানির সঙ্গে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে, ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে ভয়ভীতি সৃষ্টি করতে আরও মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে।

ইরান পরিস্থিতি এখন শুধু অভ্যন্তরীণ নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD