ঝালকাঠি-১: উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে মাঠে মঈন ফিরোজী Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




ঝালকাঠি-১: উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে মাঠে মঈন ফিরোজী

ঝালকাঠি-১: উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে মাঠে মঈন ফিরোজী




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার মঈন ফিরোজী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। ‘হাস’ প্রতীক নিয়ে মাঠপর্যায়ে সক্রিয় প্রচারণার মাধ্যমে তিনি নির্বাচনী পরিবেশে আলাদা আলোচনার জন্ম দিয়েছেন।

সোমবার বিকেলে সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি, লেবুবুনিয়া ও উত্তমপুর বাজার এলাকায় গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগে ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, রাজাপুর–কাঁঠালিয়া এলাকার উন্নয়নের জন্য একটি সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করাই তাঁর মূল অঙ্গীকার।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সংসদে গিয়ে এ অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবো। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

নারী ভোটারদের সঙ্গে আলাদা করে মতবিনিময় করে তিনি জানান, নারীদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সামাজিক নিরাপত্তা ও ক্ষমতায়ন তাঁর অগ্রাধিকার তালিকায় থাকবে।

স্থানীয়দের মতে, ব্যারিস্টার হিসেবে তাঁর পেশাগত অভিজ্ঞতা, সংযত ভাষা ও ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ তাঁকে অন্যান্য প্রার্থীদের তুলনায় আলাদা অবস্থানে নিয়ে এসেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD