ঝালকাঠি-১: উঠান বৈঠকে বিড়িতে সুখটান বক্তব্যে বিপাকে জামায়াত প্রার্থী, নোটিশ Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




ঝালকাঠি-১: উঠান বৈঠকে বিড়িতে সুখটান বক্তব্যে বিপাকে জামায়াত প্রার্থী, নোটিশ

ঝালকাঠি-১: উঠান বৈঠকে বিড়িতে সুখটান বক্তব্যে বিপাকে জামায়াত প্রার্থী, নোটিশ




ঝালকাঠি প্রতিনিধি ॥ ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) রেজওয়ানা আফরিন তার কার্যালয় থেকে এ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, গত ৭ জানুয়ারি রাজাপুর উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বাচনী উঠান বৈঠকে জনসমক্ষে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট প্রার্থনার বক্তব্য দেন ফয়জুল হক।

নির্বাচনী অনুসন্ধান কমিটির মতে, উক্ত বক্তব্যটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর একাধিক ধারার সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে ধর্মীয় অনুভূতির অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ইঙ্গিত ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানোর বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জামায়াত প্রার্থী ফয়জুল হক বলেন, তার বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য উদাহরণ হিসেবে ওই বক্তব্য দেন। তার ভাষায়, “আমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলিনি। দাঁড়িওয়ালা-দাঁড়ি ছাড়া, বিড়ি খাওয়া মানুষদের উদ্দেশে সাধারণভাবে ভোট চেয়েছি।”

তিনি আরও বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্ধারিত সময়ে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দেবেন।

নোটিশ অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি ঝালকাঠি জেলা জজ আদালতের দ্বিতীয় তলায় যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারকের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD