ঝালকাঠির দুটি আসনে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




ঝালকাঠির দুটি আসনে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ঝালকাঠির দুটি আসনে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলা একসময় ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবারের নির্বাচনি সমীকরণ একমাত্রিক নয়। জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, নতুন জোটের অংশগ্রহণ এবং তরুণ ভোটারদের শক্তিশালী ভূমিকা জেলার দুই আসনে ভোটের হিসাব নতুন করে লিখছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবারের ভোটে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল নির্বাচনে অংশ নিচ্ছেন। জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল হক, তার সঙ্গে মাঠে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. মাহামুদা মিতু। এছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহীম আল হাদী এবং বিএনপি মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজসহ ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রফিকুল ইসলাম জামাল বলেন, “ঝালকাঠি-১ আসন বিএনপির ঘাঁটি। জনগণ ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয় করবে। নির্বাচিত হলে বেড়িবাঁধ নির্মাণ, হাসপাতাল স্থাপন, সড়ক উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করছি।” ড. ফয়জুল হক বলেন, “জনগণ হামলাবাজ, চাঁদাবাজ ও মামলাবাজ রাজনীতি থেকে মুক্তি চায়। তরুণ ভোটাররা পরিবর্তন চাইছে। দাঁড়িপাল্লা বিজয়ী হবে।”

ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল করিমের মধ্যে। এ আসনে জামায়াতের পক্ষে এবি পার্টির প্রার্থী শেখ জামাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করে দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজীও মাঠে রয়েছেন। ইলেন ভুট্টো বলেন, “এই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং ঝালকাঠি-২ আসন তাকে উপহার দেওয়া হবে।” শেখ নেয়ামুল করিম বলেন, “অতীতের জনপ্রতিনিধিরা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। যুবকরা উদ্যোক্তা হবেন।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঝালকাঠি-২ আসনে মনোনয়নবঞ্চিত হেভিওয়েট নেতাদের অনুসারীদের ভোট বিভাজন ধানের শীষের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সাবেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ রাজ্জাক আলী সেলিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শক্ত ভোটব্যাংক রাখায় ভোট বিভাজন জামায়াতের পক্ষে যেতে পারে।

ঝালকাঠি জেলার মোট দুইটি সংসদীয় আসনে রাজাপুর, কাঁঠালিয়া, সদর ও নলছিটি উপজেলা অন্তর্ভুক্ত। ঝালকাঠি-১ আসনে ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ২৮ হাজার ৪৩৬ জন, ঝালকাঠি-২ আসনে ৩ লাখ ৬৫ হাজার ২৯০ জন। দুই আসনের মোট ভোটার প্রায় ছয় লাখ। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, দুই আসনের এক-তৃতীয়াংশ ভোটার তরুণ। ফলে তাদের ভোটের দিকনির্দেশনা ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সব মিলিয়ে এবারের ঝালকাঠি নির্বাচন ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রভাবশালী নেতাদের মনোনয়নবঞ্চিত অবস্থান, তরুণ ভোটারের সক্রিয়তা এবং জোট সমর্থনের ভারসাম্য ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD