ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন

ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন




ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটির আলোচিত সাইদুল তালুকদার হত্যা মামলায় মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের দন্ডাদেশ দেওয়া হয়। মামলার ১০ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বুধবার (১২ জুন) ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার ও তার ভাই দেলোয়ার হোসেন হাওলাদার, ফারুক মল্লিক এবং সাইদুল ইসলাম খান।

কবির হোসেন ও দেলোয়ার হোসেন দক্ষিণ কামদেবপুর এলাকার সাবেক এমএলএ মরহুম মোকিম হোসেন হাওলাদারের ছেলে এবং ফারুক মল্লিক পশ্চিম কামদেবপুর গ্রামের সুলতান মল্লিক ও সাইদুল ইসলাম খান মধ্য কামদেবপুর গ্রামের মনিরুল খানের ছেলে।

উল্লেখ্য ২০১৯ সালের ২৩ মার্চ দুপুরে নাচনমহল ব্রিজের ঢালে বসে সাইদুলকে (কানবালা সাইদুল) কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পুলিশ অভিযোগপত্রে উল্লেখ করেছে নিহত কানবালা সাইদুল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিল এবং একসময় সাবেক চেয়ারম্যান কবির হোসেন হাওলাদারের সাথেই কাজ করত। কিন্তু সে কবির হোসেনের ছত্রছায়া থেকে চলে আসার কারণে প্রতিহিংসার সূত্র ধরেই এই হত্যাকাণ্ড ঘটে।

এই ঘটনায় নিহতের পিতা আব্দুল আজিজ তালুকদার বাদী হয়ে নলছিটি থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সিআইডির পরিদর্শক ২০২০ সালের ২৮ মার্চ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলায় ১৫ জন সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করে। সরকার পক্ষে পিপি আব্দুল মান্নান রসুল ও আসামীপক্ষে নাসির উদ্দিন কবির মামলা পরিচালনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD