ঝালকাঠিতে মায়ের ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




ঝালকাঠিতে মায়ের ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ঝালকাঠিতে মায়ের ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির কাঁঠালিয়ায় মায়ের সাথে অভিমান করে কীটনাশক পান করে হৃদয় মিস্ত্রী (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার (৩০ জানুয়ারি) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পরিবারের লোকজন তাকে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

হৃদয় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের কৃষক নিরঞ্জন মিস্ত্রীর ছেলে।সে স্থানীয় বলতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।

 

পুলিশ জানায়, হৃদয় মুরগীর কিছু ডিম বাচ্চা ফোটানোর জন্য রেখে ছিলো। সেই ডিম হৃদয়ের মা বিক্রি করে দেয়। এর জেরে ধরে মায়ের সাথে অভিমান করে হৃদয় ঘরে থাকা কীটনাশক পান করে।

 

 

কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ এনামুল হক জানান, হৃদয়ের মৃতদেহ আজ সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD