ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে একাদশ শ্রেণির ছাত্র নিহত Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে একাদশ শ্রেণির ছাত্র নিহত

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে একাদশ শ্রেণির ছাত্র নিহত




ঝালকাঠি প্রতিনিধি ॥ নলছিটি উপজেলার বৈচন্ডী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় প্রাণ হারান নাজমুল ইসলাম (২০), যিনি নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত নাজমুল ইসলাম উপজেলার বৈচন্ডী গ্রামের বাসিন্দা মো. শাহজাহান হাওলাদারের ছেলে। নলছিটি থানা পুলিশ জানায়, রাত আনুমানিক ৯টার দিকে নিজের ঘরের বিদ্যুৎ সংযোগে ত্রুটি মেরামতের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচা মো. আনিছুর রহমান জানান, বিদ্যুতের সংযোগ ঠিক করার সময় হঠাৎ নাজমুল বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে যান। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাজমুলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা জানান, নাজমুল ছিলেন শান্ত ও ভদ্র প্রকৃতির একজন শিক্ষার্থী। তার এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD