ঝালকাঠিতে পুলিশ কনষ্টেবল নিয়োগে এমপি হারুনের সুপারিশ নিয়ে তোলপাড় Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে পুলিশ কনষ্টেবল নিয়োগে এমপি হারুনের সুপারিশ নিয়ে তোলপাড়

ঝালকাঠিতে পুলিশ কনষ্টেবল নিয়োগে এমপি হারুনের সুপারিশ নিয়ে তোলপাড়




ঝালকাঠি সংবাদদাতা॥  পুলিশ কনষ্টেবল নিয়োগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ¦ বিএইচ (বজলুল হক) হারুন তার নিজস্ব প্যাডে কয়েকজনের সুপরিশ করায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ফেসবুকে তার স্বাক্ষরিত প্যাডটি ভাইরাল হয়েছে।

ফেসবুকে বিষয়টি অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন। গত ২২ জুন তিনি ঝালকাঠি পুলিশ সুপারকে দেয়া (স্মারক নং- ঝাল০১/২০১৯/৩৭) জাতীয় সংসদ সদস্য প্যাডে উল্লেখ করেন, ‘ঝালকাঠি জেলার পুলিশ বিভাগে আপনার অধীনে পুলিশ কনস্টেবল (পুরুষ এবং মহিলা ) পদে কিছুসংখ্যাক লোক নিয়োগ করা হবে।

ওই পদের জন্য আমার নির্বাচনী এলাকা (রাজাপুর-কাঠালিয়া)- এর তালিকা দেওয়া হলো। নিন্মলিখিত প্রার্থীদেরকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করা হলো’। সুপারিশ পত্রে রাজাপুর উপজেলার ৯ জন ও কাঠালিয়া উপজেলার ২ জন সহ মোট ১১ জনকে সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে আবার দুইজনকে বিশেষভাবে টিক র্মাক করে দেয়া হয়েছে।

১১ জনের মধ্যে ৭জন রয়েছে তার নিজ এলাকায় গালুয়া ইউনিয়নের বাসিন্দা। এ বিষয় জানতে চাইলে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমি সুপারিশ করতেই পারি। আমার কাছে যে কেউই আসুক তাকেই আমি ডিও লেটার দেই, যাতে সে চাকরী পায়। এক্ষেত্রে আমি কারো কাছ থেকে কোন আর্থিক সুবিধা নিয়েছি কিনা সেটা দেখার বিষয়। এটা নিয়ে কে প্রশ্ন তুলতে পারেনা।

উল্লেখ্য গত ২৪ জুন ঝালকাঠিতে পুলিশ কনষ্টবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD