বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরের বদরপুর গ্রামে নিখোজ হওয়া বৃদ্ধ আলহাজ্ব মো. জালাল খান (৬৫) লাশ বাড়ির পাশের একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া জালাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত হোচেন খানের ছেলে। তার মৃত্যুর সঠিক কারন জানা যায়নি।
নিহতের মেয়ে ফারজানা আক্তার জানান, সোমবার সকাল আনুমান ১১টার দিকে হাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোজ হন। পরিবারের লোকজন খোঁজাখুজির পর বাড়ির পাশের একটি নালার মধ্যে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কিভাবে তার মৃত্যু হয়েছে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে মৃত ব্যক্তির পিঠে কয়েকটি গোলাকার চিহ্ন রয়েছে।
রাজাপুর থানা ওসি শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে, রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।
Leave a Reply