ঝালকাঠিতে টমটম চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে টমটম চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু

ঝালকাঠিতে টমটম চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু




ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে শেরেবাংলা ফজলুল হক ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী রুমি আক্তার (২০) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সহপাঠির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই কলেজের শিক্ষার্থীরা বেলা ১২টায় নবগ্রাম-বরিশাল সড়ক দেড়ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে।
শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক ও অভিভাবকরা।

এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নিজাম হায়দার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম, শিক্ষার্থী উর্মি আক্তার ও সুফিয়ান সরদার।

বক্তারা ঘাতক ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) চালক সৌরভ কুমারকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

কলেজের শিক্ষার্থীরা জানায়, গত শনিবার সকালে বাড়ি থেকে কলেজে আসার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) রুমি আক্তারকে পেছন থেকে চাপা দেয়। এতে ওই ছাত্রী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। নিহত কলেজ ছাত্রী রুমি আক্তার বিনয়কাঠি ইউনিয়নের বাহেরদিয়া গ্রামের মকবুল হাওলাদারের মেয়ে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD