জোটে যাবে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জোটে যাবে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

জোটে যাবে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের




ডেস্ক রিপোর্ট :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজন না হলে আওয়ামী লীগ জোটে যাবে না বলে ইঙ্গিত দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মনোনয়নের ব্যাপারে জোট শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন না হলে জোট নয়।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, জোটের বিষয়টি তখনই আসে, যখন আমাদের বিপরীতে বড় জোট হয়। তাছাড়া আমরা অহেতুক কেন জোট করবো? প্রয়োজন না থাকলে তো জোট করার দরকার নেই। যাদের নিয়ে জোট করবো, তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে হবে।

নতুন-পুরাতন মিলিয়ে আওয়ামী লীগ মনোনয়ন দিচ্ছে উল্লেখ করে কাদের বলেন, যেখানে পুরাতনরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, সেখানে তো আমাদের নতুন করে ভাবতে হবে। যাতে আমরা ইলেকটেবল ক্যান্ডিডেট পাই। আমরা দেখবো কাকে মনোনয়ন দিলে জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে। তাকেই মনোনয়ন দেবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD