জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে পরাজিত শক্তি একত্রিত হয়েছে: মামুনুল হক Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে পরাজিত শক্তি একত্রিত হয়েছে: মামুনুল হক

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে পরাজিত শক্তি একত্রিত হয়েছে: মামুনুল হক




পিরোজপুর প্রতিনিধি ॥ মামুনুল হক, খেলাফত মজলিশের আমীর, শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুরের নেছারাবাদে নির্বাচনী জনসভায় বলেছেন, জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকারি স্বরূপকাঠী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, ছাত্র-জনতার অংশগ্রহণে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করতে পরাজিত শক্তি একত্রিত হয়েছে।

তিনি বলেন, “গণভোটের পক্ষে যারা প্রকাশ্যে কথা বলেন, তারা গোপনে ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে। জাতীয় রাজনীতিতে এ ধরনের মোনাফিকি আমরা মানতে পারি না।”

মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতার জন্য প্রশাসনের প্রতি সতর্কবার্তা দেন। তিনি বলেন, কোনো ধরনের নির্বাচনী ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না।

তিনি ভোটারদের ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শামীম সাঈদী এবং তার ছোট ভাই মাসুদ সাঈদী। এছাড়া জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

মামুনুল হক রাজনৈতিক পরিস্থিতি ও গণভোটের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জনসাধারণকে দায়িত্বশীল ভোটার হওয়ার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD