জুলাই অভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ খসড়া চূড়ান্ত Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




জুলাই অভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ খসড়া চূড়ান্ত

জুলাই অভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ খসড়া চূড়ান্ত




ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিশ্চিত করেছেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সুরক্ষার জন্য ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত হয়েছে। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, আন্দোলনে যোদ্ধারা যে প্রতিরোধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন, তার জন্য তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।

ড. নজরুল উল্লেখ করেন, এই অধ্যাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আরব বসন্তসহ অন্যান্য সমসাময়িক বিপ্লবের উদাহরণ অনুসরণ করে প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, সংবিধানের ৪৬ অনুচ্ছেদ এ ধরনের আইন বৈধতার ভিত্তি প্রদান করে। ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পরও মুক্তিযোদ্ধাদের সুরক্ষায় অনুরূপ আইন করা হয়েছিল।

আইন উপদেষ্টা আরও বলেন, আইন মন্ত্রণালয় ইতিমধ্যেই অধ্যাদেশের খসড়া তৈরি করেছে এবং শিগগির উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি বলেন, ‘জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব’।

অধ্যাদেশটি কার্যকর হলে যোদ্ধাদের বিরুদ্ধে চলমান বা ভবিষ্যতে যে কোনো আইনি প্রক্রিয়া প্রতিরোধ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি দেশের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

এদিকে ড. নজরুল মনে করিয়ে দিয়েছেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে দেশকে মুক্ত করেছেন। এই অধ্যাদেশ তাদের বীরত্ব ও প্রতিরোধমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে কাজ করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD