জামাইয়ের লাথিতে শ্বশুরের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:44:07 am, Monday, 27 August 2018
  • 49 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহনে জামাইর লাথিতে এক বৃদ্ধ শ্বশুরের মৃত্যু হয়েছে।রোববার সকাল ৮টায় উপজেলার চরভূতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো.মোস্তফা মিস্ত্রি (৬০) ওই গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বৃদ্ধ মোস্তফার মেয়ে আকলিমা বিয়ের কয়েক বছর পর থেকে তার জামাই নিয়ে তাদের বাড়িতে থাকতেন।

জামাই বেল্লালের কোনো আয়-রোজগার না থাকার কারণে প্রতিদিনই তাদের পারিবারিক কলহ লেগে থাকত।রোববার সকালে বেল্লালের ছেলে তার কাছ থেকে ৫ টাকা চায়।বেল্লাল টাকা দিতে রাজি না হওয়ায় তার স্ত্রী আকলিমার সঙ্গে এ নিয়ে ঝগড়া শুরু হয়।এতে মোস্তফা মিস্ত্রি বাধা দিতে আসলে তাকে বুকে লাথি মারে তার জামাই বেল্লাল।তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত মোস্তফা মিস্ত্রির মেয়ে আকলিমা বেগম বাদী হয়ে তার স্বামী বেল্লালসহ চার জনের বিরুদ্ধে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

জামাইয়ের লাথিতে শ্বশুরের মৃত্যু

প্রকাশের সময় : 03:44:07 am, Monday, 27 August 2018