জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনায় সংক্রমিত শনাক্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনায় সংক্রমিত শনাক্ত

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনায় সংক্রমিত শনাক্ত

নাফিস ইকবাল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন। আজ শনিবার তিনি নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। জাতীয় ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় নাফিস ইকবাল বর্তমানে চট্টগ্রামের নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

নাফিস ইকবাল বিসিবি পরিচালক, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার আকরাম খানের ভাতিজা।

নাফিস ইকবাল জানান, ১০ দিন আগে জ্বর, শরীর ব্যথাসহ নতুন করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যায় তার। দুই-তিন দিন জ্বর থাকায় নমুনা পরীক্ষা করাতে দেন। তাতে রেজাল্ট পজিটিভ আসে। তবে এখন শারীরিক কোন সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।

৩৪ বছর বয়সী এই ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। মাত্র আড়াই বছরের কম সময় স্থায়িত্ব ছিল জাতীয় দলের ক্যারিয়ার।

২০১৮ সালের ঘরোয়া ক্রিকেটে শেষবার মাঠে নামা নাফিস বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় ম্যানেজার হিসেবে কাজ করছেন। গড়েছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানও।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD