জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ




জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশ গঠনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। শনিবার (বিকেল সাড়ে তিনটার পর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর বলরুমে আয়োজিত নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তারেক রহমান বলেন, “এবার দেশ গড়ার পালা। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি জাতীয় ঐক্যকে দেশের শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, বিভাজন দুর্বলতা তৈরি করে। তাই সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারম্যান জানান, নির্বাচনে বিজয়ের পর দল শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে দল ও জোটের নেতাকর্মীদের আনন্দ মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, বিজয়ের জন্য শুকরিয়া আদায় করতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করে।

বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD