জনগণের কাছে ক্ষমা চেয়ে‌ছেন শামীম ওসমান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জনগণের কাছে ক্ষমা চেয়ে‌ছেন শামীম ওসমান

জনগণের কাছে ক্ষমা চেয়ে‌ছেন শামীম ওসমান

ছবি: সংগৃহীত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টানা বৃষ্টিতে ডিএনডির অভ্যন্তরে জলাবদ্ধতায় দুর্ভোগের সৃষ্টি হওয়ায় জনগণের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে‌ছেন নারায়ণগঞ্জ-৪ আস‌নের সংসদ সদস্য শামীম ওসমান। একই সঙ্গে দ্রুত জলাবদ্ধতা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ রাই‌ফেল ক্লা‌বে এক সংবাদ স‌ম্মেল‌নে ক্ষমা চেয়ে এসব কথা ব‌লেন শামীম ওসামন।

তিনি বলেন, ডিএনডির পুরো এলাকা পানির নিচে। এখানে যদি কোনো করোনা আক্রান্ত লোক থুথু ফেলেন তাহলে সবার মধ্যে জীবাণু ছড়াবে। সেনাবাহিনী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে ডিএনডির পাম্প চালুর চেষ্টা চলছে। আজকের মধ্যেই সেনাবাহিনী উচ্চক্ষমতাসম্পন্ন দুটি পাম্প চালু করে পানি নিষ্কাশনের কাজ শুরু করবে। দ্রুত সময়ে সমস্যার সমাধান হয়ে যাবে।

শামীম ওসামন বলেন, যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটি বরাদ্দ হয়ে গেলে ডিএনডির প্রকল্প হাতিরঝিলের চেয়েও মনোমুগ্ধকর করে গড়ে তোলা যাবে। এতে প্রায় ২০ লাখ মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ ও আল বারাকা হাসপাতালে আইসিইউ বেড রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা দেয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু প্রো-অ্যাকটিভ হাসপাতাল এটাকে বাণিজ্য হিসেবে নিয়েছে। যদি আগামী সপ্তাহের মধ্যে এখানে করোনা রোগীদের সেবা দেয়া না হয় তাহলে আগামী সোমবার আমি সাংবাদিকদের নিয়ে সেখানে যাব। যা যা করা দরকার করব। নারায়ণগঞ্জবাসী চিকিৎসার অভাবে মরতে পারে না। মৃত্যু হলে কেউ বাঁচাতে পারবে না। চিকিৎসা পেলে অন্তত বলতে পারবে হায়াত ছিল না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD