ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক

ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক




নলছিটি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তু (২৫) ও তার সহযোগী মাসুদ হাওলাদারকে (৩০) আটক করেছে পুলিশ।আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের কলবাড়ি রোডের একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়।সুশান্ত কুমার দাস শান্তু নলছিটি পৌর এলাকার কলবাড়ি রোডের ঝন্টু দাসের ছেলে এবং মাসুদ হাওলাদার উপজেলার দপদপিয়া গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাসেলসহ পুলিশের একটি টিম কলবাড়ি রোডের ঝন্টু দাসের বাসায় অভিযান চালায়। এসময় মাদক সেবনরত অবস্থায় সুশান্ত কুমার দাস শান্তু ও মাসুদ হাওলাদারকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD