ছাত্রনেতার ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছাত্রনেতার ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল

ছাত্রনেতার ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল

ছাত্রনেতার ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শরীয়তপুরের নড়িয়ায় আলিম শিকারী নামে এক ছাত্রনেতার ইয়াবা ও বিয়ার সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এতে তার রাজনৈতিক দলের নেতা ও সচেতন মহল তীব্র সমালোচনা করেছেন। এদিকে প্রেমে ব্যর্থ হয়ে এমন কাণ্ড করেছেন বলে জানিয়েছেন ছাত্রনেতা আলিম।

 

 

গত রোববার সকাল থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে আলিমের বিয়ার-ইয়াবা সেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। আলিম ওই উপজেলার কেদারপুর ইউপির চরজুজুরী গ্রামের আজিজ শিকারীর ছেলে।

 

 

ভাইরাল ছবিতে দেখা যায়, কমলা রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরা ছাত্রনেতা আলিম শিকারী বিয়ার ও ইয়াবা সেবন করছেন।

 

 

আর ভাইরাল হওয়ায় ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আলিমসহ আরো কয়েক যুবক একটি টিনশেড ঘরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করছেন।

 

 

আলিমের রাজনৈতিক দলের নেতা রাজিব আহম্মেদ বলেন, আমি আলিমের ইয়াবা সেবনের ভিডিওটি দেখেছি। তার নেশায় জড়ানোর ব্যাপারে কিছু জানি না। তবে তার অনেক শত্রু রয়েছে।

 

 

রাজনৈতিক দলের আরেক নেতা রাশেদুজ্জামান রাশেদ বলেন, আলিমের ইয়াবা সেবনের ভিডিও এখনো দেখিনি। মাদকের সঙ্গে দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

 

ছাত্রনেতা আলিম শিকারি ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, বছর খানেক আগে এক মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়। কিছুদিন পর মেয়েটি আমাকে ছেড়ে চলে যায়। তাই আমি ইয়াবা সেবন করে মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম। কিন্তু কে বা কারা ছবি ও ভিডিও ছড়িয়েছে তা জানি না।

 

 

তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মাদকের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি পদ্মা নদীর তীর রক্ষা কাজে বালু সরবরাহের সাব ঠিকাদারের কাজ করি।

 

 

নড়িয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, আলিমের বিয়ার ও ইয়াবা সেবনের ভিডিও-এর কথা শুনেছি। তবে এখনো দেখিনি। ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD