গলাচিপায় ঝাপ দিয়েছে মিনি-ট্রাক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




গলাচিপায় ঝাপ দিয়েছে মিনি-ট্রাক

গলাচিপায় ঝাপ দিয়েছে মিনি-ট্রাক




গলচিপা প্রতিনিধি:গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া খালের ব্রিজটি একটি ইট বোঝাই ট্রলি নিয়ে বিধ্বস্ত হয়েছে। রোববার দুপুরে একটি ট্রলি ব্রিজটি অতিক্রম করার সময় এ অবস্থার সৃষ্টি হয়।

গজালিয়া ইউপি মেম্বার মো. নিজাম উদ্দিন জানান, ট্রলিটি ব্রিজ অতিক্রম করার সময় বিকট শব্দ শুনে তারা দৌড়ে ঘটনাস্থলে যান। এসময় তারা দেখেন ব্রিজের মাঝামাঝি স্থানে একটি ইট বোঝাই ট্রলি ড্রাইভার হাবিবসহ (৩৫) পথচারী আল আমিন (২৮) খালে নিমজ্জিত হয়েছে। স্থানীয় লোকজন ট্রলির ড্রাইভার হাবিব ও আল আমিনকে উদ্ধার করা হয়েছে। কলাগাছিয়া থেকে ট্রলিটি একটি রাস্তা নির্মানের ইট নিয়ে ইচাদি যাচ্ছিল।

সূত্র জানায়, জেলা পরিষদের অর্থায়নে ২০০০ সালে গজালিয়া খালে আয়রন স্টাকচারের ঢালাই ব্রিজ নির্মান করা হয়। গলাচিপা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার জানান, এসব ব্রিজ হালকা যানবাহন চলাচলের উপযোগী। ভারী যানবাহন চলাচল করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

পটুয়াখালী জেলা পরিষদের সদস্য গাজী মো. ইউসুফ জানান, প্রতিদিন এ ব্রিজ দিয়ে শত শত হালকা যানবাহন মালামাল নিয়ে যাতায়াত করে। ব্রিজ বিধ্বস্ত হওয়ায় মানুষের চলাচল ও মালামাল পরিবহনে মারাত্মক সমস্যা পোহাতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD