ক্ষমতা হস্তান্তর আজ, শুরুতেই ২৩ লাখ কোটি ঋণের বোঝা বিএনপির Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




ক্ষমতা হস্তান্তর আজ, শুরুতেই ২৩ লাখ কোটি ঋণের বোঝা বিএনপির

ক্ষমতা হস্তান্তর আজ, শুরুতেই ২৩ লাখ কোটি ঋণের বোঝা বিএনপির




আজ রাজনৈতিক সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ছে, কারণ দেশের মোট সরকারি ঋণের পরিমাণ ইতোমধ্যে ২৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছর শেষে সরকারের মোট ঋণ ছিল ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। কিন্তু চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে নতুন করে দেশি ও বিদেশি ঋণ যুক্ত হওয়ায় গত ডিসেম্বর পর্যন্ত মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকা।

পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার ব্যাংকিং খাত থেকে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা ঋণ নিয়েছে। একই সময়ে বৈদেশিক উৎস থেকে ১০৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার নিট ঋণ এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ১০৩ কোটি টাকা। সব মিলিয়ে ছয় মাসে মোট নতুন ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ২৫১ কোটি টাকা।

২০২৫ সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ৩২ শতাংশের বেশি থাকায় অর্থনীতির ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, উচ্চ ঋণ প্রবৃদ্ধি মূল্যস্ফীতি, সুদের হার ও বেসরকারি বিনিয়োগে প্রভাব ফেলতে পারে।

এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের পথচলার অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক সরকারের যাত্রা শুরু হচ্ছে। নতুন সরকারের জন্য অর্থনীতি পুনরুদ্ধার ও ঋণ ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD