কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়ে ভোলায় দিন ব্যাপী কর্মশালা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়ে ভোলায় দিন ব্যাপী কর্মশালা

কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়ে ভোলায় দিন ব্যাপী কর্মশালা




ভোলা প্রতিনিধি ॥  মানসম্মত ও অধিকার ভিত্তিক কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবার জাবাবদিহিতা তৈরী ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। অধিকার এখানে, এখনই ও নারীপক্ষ এর আয়োজনে শনিবার ভোলা জেলা পরিষদ এর হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: কামাল হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা সিভিল সার্জেন কার্যলয় এর স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: সুলাইমান। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও প্রশিক্ষন পরিচালনা করেন অধিকার এখানে এখনই প্রকল্পের সমন্বয়কারী সামিয়া আফরিন। এসময় আরো উপস্থিত ছিলেন-প্রকল্প কর্মকর্তা মাকসুদা খাতুন, তারুন্যের কন্ঠস্বর ভোলা জেলা সমন্বয়কারী আদিল হোসেন সহ অন্যান সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, বয়ঃসন্ধি এমন একটা পর্যায় যখন একটি শিশু একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে ওঠে। এ সময়ই মানুষের মধ্যে প্রজনন মতা তৈরী হয়। তাই এই সময় কিশোর কিশোরীদের জন্য আলাদা যতœ নিয়ে সুরক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে। তাই কৈশোর বান্ধব স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। তার জন্য এই কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় বক্তারা আরো জানায় ,তারুন্যের প্লাটফর্ম এর মাধ্য কিশোর-কিশোরীরা স্বাচ্ছন্দ্যে তাদের সমস্যার কথা জানতে পারবেন এবং কার্যকর ও প্রয়োজনীয় সেবা পাবেন। পাশাপাশি কিশোর-কিশোরীরা সেবা প্রদান কেন্দ্রে সম্মানজনক আচরণ পাবেন। কিশোর-কিশোরীরা সেবা প্রদান পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি বোধ করবেন। কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে।

সকল সেবা নিতে যাওয়া কিশোর-কিশোরীদের সাথে নিরপেক্ষ আচরণ করা হবে স্বাস্থ্যসেবা প্রদানকারীগণ আন্তরিকতা ও ধৈয্যের সাথে সেবা প্রদান করবেন। কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কোথায় পাওয়া যায়, তা কিশোর-কিশোরী ও তাদের অভিভাবক জানবেন। কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার গুনগত মান নিশ্চিতকল্পে প্রতিটি কেন্দ্র হতে প্রাপ্ত তথ্যের সঠিক ব্যবহার করবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD