কে এই ফারুক ? Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কে এই ফারুক ?

কে এই ফারুক ?




ভয়েস অব বরিশাল ডেস্ক।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে কতিপয় সন্ত্রাসী। ওই ব্যবসায়ীর নাম আবু সাইদ শিপন। তিনি মিতালী মার্কেট দোকানদার সমিতির সাধারণ সম্পাদক। সকালে বাড়ি থেকে বের হয়ে বটতলা এলাকায় পৌঁছানোর সাথে সাথেই ফারুক নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে মোর্শেদ, হেলাল, রহিম, ইয়াসিন, কামাল, দেলোয়ারসহ ১০-১২ জনের একটি বাহিনী এ হামলা চালায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হুট করেই শিপনের ওপর হামলা চালান ফারুক ও তার দলবল। শিপনের আর্তচিৎকারে এলাকাবাসী দৌড়ে এলে ফারুক দলবলসহ পালিয়ে যান। আহত অবস্থায় শিপনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী ও পথচারীরা। এনামুল হক রাসেল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ত্রাসীদের হাতে হাতুরিসহ দেশীয় অস্ত্র ছিল। তারা হঠাৎ করেই এই লোকটির ওপর হামলা চালায়।

 

মিতালী মার্কেট দোকানদার সমিতির সাধারণ সম্পাদক আহত আবু সাইদ শিপন কালের কণ্ঠকে জানান, মিতালী মার্কেটে ব্যবসা করতে হলে এবং মার্কেট কমিটিতে থাকতে হলে আমাকে সন্ত্রাসী ফারুককে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। না হলে মরতে হবে। এমনই হুমকি দিয়েছেন কয়েক দিনে আগে মার্কেটে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার ওপর হামলা চালিয়েছে ফারুক ও তার বাহিনীর সদস্যরা।

 

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আবু সাইদ শিপনের কাছে দুই লক্ষ টাকা চাঁদা করেন ফারুক নামের এক স্থানীয় সন্ত্রাসী। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে শিপনকে দেখে নেয়ার হুমকি দেয় ফারুক বাহিনী।

 

 

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, হামলার ঘটনা সত্য। মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD