কূটনীতিকদের সামনে নির্বাচন প্রস্তুতি তুলে ধরলো ইসি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কূটনীতিকদের সামনে নির্বাচন প্রস্তুতি তুলে ধরলো ইসি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

কূটনীতিকদের সামনে নির্বাচন প্রস্তুতি তুলে ধরলো ইসি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস




ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কঠোর ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের দিন ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারেন, সে জন্য সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সিইসি বলেন, বৈঠকে কমিশনের পক্ষ থেকে ভোটার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন ও নির্বাচনী পরিবেশ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি বিজিবি, র‍্যাব, আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, কূটনীতিকেরা বৈঠকে কোনো সুপারিশ দেননি। তবে পোস্টাল ব্যালট ব্যবস্থা, বাহিনীগুলোর দায়িত্ব বণ্টন এবং নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা নিয়ে তারা আগ্রহ প্রকাশ করে বিভিন্ন প্রশ্ন করেছেন।

নাসির উদ্দিন বলেন, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ধারাবাহিক প্রস্তুতি নিয়ে কাজ করছে। কমিশনের মূল লক্ষ্য একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, যেখানে কোনো ধরনের অনিয়ম বা গোপনীয়তা থাকবে না।

তিনি আরও বলেন, আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক। কূটনীতিকেরা নির্বাচন কমিশনের পরিকল্পনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আশা করছেন, কমিশন একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে।

সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটারদের আস্থা অর্জন করতে পারলেই নির্বাচন কমিশনের সাফল্য নিশ্চিত হবে। সে লক্ষ্যেই কমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD