সংবাদ শিরোনাম:

কুয়াকাটায় বিদ্যুতের নতুন সংযোগে ১৯৪ বাড়ি আলোকিত, উদ্বোধন করেন মাহবুবুর রহমান তালুকদার এমপি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:35:14 pm, Monday, 22 October 2018
  • 149 সংবাদটি দেখা হয়েছে

আরিফ বিল্লাহ নাছিম, কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি ॥
সাগরকন্যা কুয়াকাটা সংলগ্ন মুসল্লীয়াবাদ গ্রামের ১৯৪ বাড়ি আলোকিত হলো বিদ্যুতের আলোয়। একাডেমিক ভবন, ঘূর্ণিঝড় আশ্রায়ন ভবন ও বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান তালুকদার এমপি।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান বিশ্বাসের সভাপত্তিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, মুসল্লীয়াবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মু.আব্দুস সোবাহান, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক প্রভাষক ইউসুফ আলী প্রমুখ। এসময় আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আকন, ইউপি চেয়ারম্যান আব্দুল জলির আকন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মাওঃ শেওে আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি মাহবুব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা গ্রামীণ জনপদের বাড়িতে বাড়িতে নতুন বিদ্যুতের সংযোগ দিয়ে আলোকিত জনপদে পরিণত করছি। আর দ-িত তারেক জিয়া খাম্বা বিক্রি করে বিদ্যুত না দিয়ে দেশের সম্পদ লুটপাট করে দেশকে অন্ধকারে পরিণত করেছে। এখন লোডশেডিং কী তা কারও মনে নেই। তাই আগামি নির্বাচনে দেশের এই উন্নয়নধারা ধরে রাখতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। নইলে আবার দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।

পল্লী বিদ্যুত সুত্রে জানা গেছে, মুসল্লীয়াবাদ গ্রামে ১৯৪ গ্রাহককে নতুন বিদ্যুত সংযোগ দেয়ার জন্য ৮৯ লাখ টাকা ব্যয় সাড়ে পাঁচ কিলোমিটার নতুন লাইন স্থাপন করতে হয়েছে। দশটি ট্রান্সফরমার স্থাপন করতে হয়েছে। নতুন বিদ্যুত সংযোগ স্থাপনকে কেন্দ্র করে ওই এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুয়াকাটায় বিদ্যুতের নতুন সংযোগে ১৯৪ বাড়ি আলোকিত, উদ্বোধন করেন মাহবুবুর রহমান তালুকদার এমপি

প্রকাশের সময় : 04:35:14 pm, Monday, 22 October 2018