কাউখালীতে মাদক বেচাকেনা ঠেকাতে গিয়ে হামলায় আহত ইউপি সদস্য Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




কাউখালীতে মাদক বেচাকেনা ঠেকাতে গিয়ে হামলায় আহত ইউপি সদস্য

কাউখালীতে মাদক বেচাকেনা ঠেকাতে গিয়ে হামলায় আহত ইউপি সদস্য




পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে শিয়ালকাঠী ইউনিয়নের এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে শিয়ালকাঠী ইউনিয়নের সিএনবি রোড সংলগ্ন মাদ্রাসার সামনে ছোট একটি খালের ওপর নির্মিত সাঁকোর কাছে এই হামলার ঘটনা ঘটে। আহত ইউপি সদস্য নজরুল ইসলাম (৬১) শিয়ালকাঠী ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, ওই সাঁকো ব্যবহার করে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী চিড়াপাড়া ইউনিয়নের সীমানা দিয়ে চিহ্নিত মাদক কারবারিরা মাদক বেচাকেনা করতো। ইউপি সদস্য নজরুল ইসলাম এলাকাবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে সাঁকোটি তুলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা পুনরায় সাঁকো স্থাপন করে এবং নজরুল ইসলামের ওপর ক্ষোভ পুষে রাখে।

শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে নজরুল ইসলাম মাদক কেনাবেচার প্রতিবাদ করলে অভিযুক্ত ফেরদৌস, মাহবুব হোসেন ও শাহীন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে এবং নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

নজরুল ইসলামের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে এক অভিযুক্ত ফেরদৌসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD