কলাপাড়ায় যাত্রীবাহি বাস রাস্তার বাইরে Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




কলাপাড়ায় যাত্রীবাহি বাস রাস্তার বাইরে

কলাপাড়ায় যাত্রীবাহি বাস রাস্তার বাইরে




কলাপাড়া প্রতিনিধি ॥
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের রজপাড়া নামক স্থানে আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার বাইরে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

এরা হলো মিনাল রায় (৪৫) মনিরুল (৫০) জিয়াউল ইসলাম (৩৫) জাহিদুল (৩২) খলিলুর রহমান (৪২) নুরুল হক (৬০) হাসান (৩২) আকলিমা (২৪) লুৎফুন্নাহার (৫০) রুপা (১৪) দিমা (২০) ওসমান (১৪) আবুল বাসার (৫০) রাকিব (৭) তহমিনা (১২)। আহত অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বাস চালক ও হেলপার তাৎক্ষনিক পালিয়ে যেতে সক্ষম হয়। আহত যাত্রী খলিলুর রহমান মো.হাসান জানান, স্বর্না পরিবহনের যাত্রীবাহি বাসটি ( ভোলা-য -১০০১১) পটুয়াখালী থেকে কলাপাড়া আসার পথে রজপাড়ার মোর অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাইরে উল্টে খাদে পড়ে যায়।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন আহতদের বাস থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এসময় বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.নাজমুল হাসান জানান, বাস দূর্ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ঘটনার সাথে সাথে চালক সহ ষ্টাফরা পালিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD