কলাপাড়ায় নতুন বিদ্যুতে আলোকিত দুই গ্রামের ৩২০ পরিবার Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




কলাপাড়ায় নতুন বিদ্যুতে আলোকিত দুই গ্রামের ৩২০ পরিবার

কলাপাড়ায় নতুন বিদ্যুতে আলোকিত দুই গ্রামের ৩২০ পরিবার




কলাপাড়া প্রতিনিধি ॥ নতুন সংযোগ পেয়ে বিদ্যুতের আলোয় আলোকিত হলো দুই গ্রামের ৩২০ পরিবার। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উত্তর নাচনাপাড়া গ্রামে শুক্রবার রাত আট টায় এবং বিকেল পাঁচটায় গৈয়াতলা গ্রামে নতুন এ বিদ্যুত সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। তিনি নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, সহ-সভাপতি সুলতান মাহমুদ, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক প্রভাষক ইউসুফ আলী, এজিএম আহসান কবির, উপজেলা কৃষকলীগের সভাপতি আখতাউর রহমান হারুন বক্তব্য রাখেন। গৈয়াতলা গ্রামে চার দশমিক ৫৩ কিমি এবং উত্তর নাচনাপাড়া গ্রামে এক দশমিক ৩৫ কিমি নতুন লাইন স্থাপন করে ৬১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় পল্লী বিদ্যুত সমিতি নতুন বিদ্যুত সংযোগ প্রদান করল। উদ্বোধন অনুষ্ঠানে এমপি মাহবুবুর রহমান সুধী সমাবেশে বলেন, দেশ স্বাধীনের পরে বহু অগণতান্ত্রিক সরকার দেশের ক্ষমতা দখল করে শুধু নিজেদের আখের গুছিয়েছে।

আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের কল্যানে, জীবন-মানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যার বাস্তব প্রতিফলন আপনারা আজকে নতুন বিদ্যুতের সংযোগ পেলেন। তাই প্রতিদান হিসেবে আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। কারণ শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের বিস্ময়কর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বিকল্প নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD