সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় অগ্নিকান্ডে দোকান ভস্মিভূত ॥

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:58:19 pm, Thursday, 11 October 2018
  • 65 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় অগ্নিকান্ডে একটি ষ্টেশনারী দোকান ও একটি ব্যক্তিগত কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ষ্টেশনারী দোকানের মালিক মো. মনিরুজ্জামান জানান, রাত দেড়টার সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়। এতে দোকানের টিভি, ফ্রিজসহ সব মালামাল পুড়ে গেছে। দোকানের সাথে পায়রা বন্দরের ভূমি সার্ভেয়ারের ব্যক্তিগত কার্যালয় ছিল। এখানে বন্দরের ভূমি সংক্রান্ত জরুরী কাগজপত্র, চিঠিপত্রসহ অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। সেসব পুড়ে গেছে।

সব মিলিয়ে ১৫ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. রেজাউল করীম বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করেছি। যার ফলে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় অগ্নিকান্ডে দোকান ভস্মিভূত ॥

প্রকাশের সময় : 11:58:19 pm, Thursday, 11 October 2018