কলকাতার প্রথম জয় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলকাতার প্রথম জয়

কলকাতার প্রথম জয়

কলকাতার প্রথম জয়




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আইপিএলের চলতি আসরে প্রথম ম্যাচেই হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পরের ম্যাচে শনিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটের ব্যবধানেহ হারিয়েছে তারা। তাদের প্রথম জয়ে দ্বিতীয় হারের স্বাদ নিয়েছে হায়দরাবাদ।

 

 

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হায়দরাবাদ প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪২ রান করে। জবাবে ১২ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কলকাতা।

 

রান তাড়া করতে নেমে ৬ রানে প্রথম, ৪৩ রানে দ্বিতীয় ও ৫৩ রানে তৃতীয় উইকেট হারালেও কখনো পিছিয়ে পড়েনি কেকেআর। সুনীল নারিন ০, নিতিশ রানা ২৬ ও দিনেশ কার্তিক ০ রানে আউট হন।

 

 

তারা দ্রুত আউট হলেও দলকে ব্যাকফুটে যেতে দেননি শুভমান গিল ও ইয়ান মরগান। চতুর্থ উইকেটে তারা দুজন ৯২ রানের জুটি গড়ে দলকে অনায়াস জয় এনে দেন। গিল ৬২ বল খেলে ৫ চার ও ২ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন মরগান।

 

 

হায়দরাবাদের খলিল আহমেদ, থাঙ্গারাসু নটরাজন ও রশিদ খান ১টি করে উইকেট নেন।

 

 

তার আগে হায়দরাবাদের ইনিংসে ব্যাট হাতে রান করেন মানিষ পান্ডে, ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা। পান্ডে ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন। ওয়ার্নার ২ চার ও ১ ছক্কায় করেন ৩৬ রান। আর সাহার ব্যাট থেকে আসে ৩০ রান।

 

 

ম্যাচসেরা নির্বাচিত হন শুভমান গিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD