করোনার পর এবার চীনে হানা দিল নতুন ভাইরাস ‘হানটাভাইরাস,মৃত ১ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনার পর এবার চীনে হানা দিল নতুন ভাইরাস ‘হানটাভাইরাস,মৃত ১

করোনার পর এবার চীনে হানা দিল নতুন ভাইরাস ‘হানটাভাইরাস,মৃত ১

প্রতীকী ছবি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ যে চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব, সেই করোনার পর এবার আবার সেই দেশেই হানা দিল নতুন ভাইরাস ‘হানটাভাইরাস’। এরই মধ্যে চীনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

চীনের গ্লোবাল টাইমস টুইট করে জানায়, মৃত ব্যক্তি চীনের ইউনান প্রদেশের বাসিন্দা। সোমবার (২৩ মার্চ) তিনি বাসে করে যাচ্ছিলেন শ্যানডং প্রদেশে। সেই সময়ই বাসেই মৃত্যু হয় তার। বাসের অন্য ৩২ যাত্রীরও নমুনা পরীক্ষা করা হচ্ছে। এই সময়।

হানটাভাইরাস কী?
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর মতে, হানটাভাইরাস হল ভাইরাসদের একটি পরিবার মতো। একাধিক ভাইরাসের সমন্বয় সেখানে ঘটেছে। মূলত ইঁদুর থেকে ছড়ায় এই ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে শরীরে একাধিক জটিল সমস্যার সৃষ্টি হয়।

এর ফলে জ্বর, পালমোনারি সিনড্রোম (শ্বাসকষ্টজনিত সমস্যা) দেখা দিতে পারে। মূলত আক্রান্ত ইঁদুরের প্রস্রাব, মুখ, কামড় ও লালার সংস্পর্শে এলে মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

লক্ষণ কী কী?
হানটাভাইরাসে আক্রান্ত হলে ক্লান্তি, জ্বর, মাসল পেইন, মাথা যন্ত্রণা, চোখে ঝাপসা দেখা ও পেটের সমস্যা দেখা দেয়। চিকিৎসা না হলে কাশি, শ্বাসকষ্ট শুরু হয়। যা প্রাণঘাতী হয়ে ওঠে। করোনাভাইরাসে মৃত্যুহার যেখানে আক্রান্তদের দুই-তিন শতাংশের মতো, সেখানে হানটাভাইরাসে মৃত্যুহার ৩৮ শতাংশ।

CDC-র মতে, ইঁদুরের বংশবৃদ্ধি রোধই প্রাথমিক স্ট্র্যাটিজি হওয়া উচিত হানটাভাইরাস প্রতিরোধের জন্য।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD