ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ৯৪ মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ৯৪ মরদেহ উদ্ধার

ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ৯৪ মরদেহ উদ্ধার




আন্তর্জাতিক ডেস্ক ॥ গাজা সিটির ধ্বংসস্তূপ থেকে একদিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় আবারও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র সামনে এসেছে। শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দিনভর উদ্ধার অভিযান চালিয়ে এসব দেহাবশেষ উদ্ধার করেন। পরে সেগুলো আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

ফরেনসিক পরীক্ষার পর উদ্ধারকৃত দেহাবশেষ গাজা সিটির নিকটবর্তী দেইর আল বালাহ শহীদ কবরস্থানে দাফন করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ৯৪ জনই ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে নিহত হন।

আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গাজা উপত্যকাজুড়ে ধ্বংসস্তূপে এখনো অসংখ্য মরদেহ চাপা পড়ে আছে। ব্যাপক অনুসন্ধান চালানো গেলে আরও হাজারো দেহাবশেষ উদ্ধারের আশঙ্কা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জেরে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। প্রায় দুই বছর ধরে চলা এই হামাস-ইসরায়েল সংঘাতে গাজায় কমপক্ষে ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহত ও আহতদের বড় অংশই নারী ও শিশু।

বোমা হামলার ফলে গাজার আবাসিক ভবন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এর ফলে গাজা জুড়ে শত শত টন ধ্বংসাবশেষ জমে রয়েছে, যা সরানো এখন বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

উদ্ধারকাজ শুরুর পর এই প্রথম এক পরিবার থেকেই এত সংখ্যক দেহাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD