ইরান যুদ্ধ: অস্ত্র সহায়তার গুঞ্জন উড়িয়ে দিল বেইজিং Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




ইরান যুদ্ধ: অস্ত্র সহায়তার গুঞ্জন উড়িয়ে দিল বেইজিং

ইরান যুদ্ধ: অস্ত্র সহায়তার গুঞ্জন উড়িয়ে দিল বেইজিং




আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। টানা চারদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–এর হামলার মুখে রয়েছে ইরান। পাল্টা হামলা চালাচ্ছে তেহরানও। এমন পরিস্থিতিতে চীন ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ে। তবে তা সরাসরি অস্বীকার করেছে চীন।

আল জাজিরা–এর লাইভ প্রতিবেদনে জানানো হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট ভাষায় বলেছেন—ইরানকে অস্ত্র সরবরাহ বা সামরিকভাবে সাহায্য করছে না বেইজিং।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীন তাদের তেলের ৭০ শতাংশ হরমুজ প্রণালী হয়ে আমদানি করে এবং এর বড় অংশ আসে ইরান থেকে। পাশাপাশি ইরাক, সৌদি আরব ও কুয়েত থেকেও তেল আমদানি করে তারা। ফলে অঞ্চলটির অস্থিরতা চীনের জ্বালানি নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।

চীন জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতি তারা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানের নিন্দা জানিয়েছে দেশটি।

যুদ্ধ শুরুর পর সোমবার ওয়াং ই ওমান, ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কূটনৈতিক পথ থেকে সরে গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD