ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানে চলমান বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ঝুঁকি চরম আকার ধারণ করায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় ইরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এ সংক্রান্ত একটি জরুরি সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভ সহিংস হয়ে উঠতে পারে। এতে ব্যাপক গ্রেপ্তার, আহত হওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে মারাত্মক ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে ইরানি কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন যোগাযোগব্যবস্থায় নিয়ন্ত্রণ আরোপ করেছে।

দূতাবাসের তথ্যমতে, ইরান সরকার মোবাইল ফোন, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল বা সীমিত করা হচ্ছে। বেশ কয়েকটি পরিবহন সংস্থা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত রেখেছে।

এই অবস্থায় মার্কিন নাগরিকদের প্রতি সতর্ক আহ্বান জানিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে নিজ উদ্যোগে ইরান ছাড়ার পরিকল্পনা নিতে হবে। বিশেষ করে স্থলপথে আর্মেনিয়া ও তুরস্ক হয়ে দেশ ত্যাগ করার কথা বিবেচনা করতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিভ্রাট ঘটতে পারে। তাই বিকল্প যোগাযোগব্যবস্থার পরিকল্পনা রাখা জরুরি। যারা ইরান ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ স্থানে অবস্থান এবং জরুরি খাদ্য, পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষভাবে মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকির কথা পুনরায় উল্লেখ করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না এবং দ্বৈত নাগরিকদের শুধুমাত্র ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে। ফলে মার্কিন পাসপোর্ট প্রদর্শন বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতা দেখানোই গ্রেপ্তার বা আটক হওয়ার জন্য যথেষ্ট হতে পারে।

দূতাবাস সতর্ক করে জানায়, ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার ও আটক হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD