ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প

ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তি দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে এবং সম্পর্ক বর্তমানে ইতিবাচক পর্যায়ে রয়েছে।

শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আলোচনার অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে পারমাণবিক স্থাপনাগুলোর অবশিষ্ট উপাদান ধাপে ধাপে সংগ্রহ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

ট্রাম্প বলেন, সংঘাতের প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। এ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে। তবে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, আলোচনার পরবর্তী ধাপ ‘এই সপ্তাহের শেষেই’ অনুষ্ঠিত হতে পারে এবং সফল অগ্রগতি হলে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরও করতে পারেন।

অন্যদিকে ট্রাম্পের বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের সার্বভৌম সম্পদ এবং এটি বিদেশে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না।

এছাড়া ইউরেনিয়ামের বিনিময়ে বিপুল অর্থ লেনদেনের খবরও অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানও পুনর্ব্যক্ত করেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD