আয়-রোজগার না থাকায় নিজ সন্তান বিক্রির সময় ধরা পড়লেন বাবা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আয়-রোজগার না থাকায় নিজ সন্তান বিক্রির সময় ধরা পড়লেন বাবা

আয়-রোজগার না থাকায় নিজ সন্তান বিক্রির সময় ধরা পড়লেন বাবা

আয়-রোজগার না থাকায় নিজ সন্তান বিক্রির সময় ধরা পড়লেন বাবা




মুলাদী প্রতিনিধি॥ বরিশালের মুলাদীতে শনিবার বিকেল ৪টার দিকে দুই মাস বয়সী সন্তান বিক্রি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন সোহরাব হোসেন নামে এক ব্যক্তি। আটক ব্যক্তি ওই শিশু সন্তানের বাবা। তাকে মুলাদী থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।

 

 

উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আটক সোহরাব হোসেন মুলাদী পৌর সদরের পূর্ব তেরচর এলাকায় ভাড়া থাকেন।

 

 

স্থানীয়রা জানান, সোহরাবের আয়-রোজগার না থাকায় শনিবার তার স্ত্রী ময়না আক্তারের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ময়না আক্তার রাগ করে তার শিশুছেলেকে বাবার কোলে দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বললে সোহরাব সন্তানকে নিয়ে প্যাদারহাট বন্দর এলাকায় সিকদার বাড়িতে বিক্রির চেষ্টা চালায়। এ সময় ওই বাড়ির লোকজন সোহরাবকে শিশু পাচারকারী হিসেবে সন্দেহ করে আটক করে মুলাদী থানায় সংবাদ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

 

এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে সোহবার শিশুসন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে বিক্রি করার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে পাচারকারী সন্দেহে আটক করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD