আমতলীতে করোনাভাইরাস প্রতিরোধে ঢিলেঢালা লকডাউন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আমতলীতে করোনাভাইরাস প্রতিরোধে ঢিলেঢালা লকডাউন

আমতলীতে করোনাভাইরাস প্রতিরোধে ঢিলেঢালা লকডাউন

আমতলীতে করোনাভাইরাস প্রতিরোধে ঢিলেঢালা লকডাউন




আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের প্রথমদিনে শহরের ব্যস্ততম স্থানগুলোর দোকানপাট সকাল থেকে প্রতিদিনের মত খোলা ছিল। শহরের মধ্যে অটোরিকশা, মোটরসাইকেল এবং উপজেলার অভ্যন্তরীণ রুটে বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে।

 

 

আজ সকাল ১১টার পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান আমতলী থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করার সংবাদে ব্যস্ততম স্থানগুলিতে ঔষধসহ নিত্য পণ্যের জিনিসপত্রের দোকান ব্যতীত ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেয়।

 

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান আমতলী চৌরাস্তায় হ্যান্ডমাইক দিয়ে জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা করেন। এ সময় তিনি সরকার ঘোষিত ১৮ দফা মেনে সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিনাপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার জন্য অনুরোধ করেন।

 

 

এরপর তিনি আমতলী চৌরাস্তা, বটতলা, একে স্কুল ও পুরান বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ক্রয় বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর বিশেষ করে চায়ের দোকানগুলোর একপাশ খুলে তাদের ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। তবে উপজেলার গ্রামাঞ্চলের হাঁট-বাজারগুলোতে সরকার কর্তৃক ঘোষিত ১৮ দফা নির্দেশনা ও লকডাউন মানতে দেখা যায়নি।

 

 

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, যারা সরকারের নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD