আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৫০ একর জমির ধান কর্তনের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৫০ একর জমির ধান কর্তনের অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৫০ একর জমির ধান কর্তনের অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৫০ একর জমির ধান কর্তনের অভিযোগ




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৫০ একর চরের জমির ধান কর্তনের অভিযোগ উঠেছে।

 

উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর নাপিতেরহাট বিষখালি নদীর চরে এ ঘটনা ঘটে। জানাগেছে, উপজেলার রাজাপুর অন্তর্গত জে, এল ৫২ নং সুন্দর মৌজায় বিভিন্ন দাগে ৪৯.৭১ একর জমিতে সরকারের পক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক গং বাদী হয়ে আদালতের নিষেধাজ্ঞা চেয়ে মো. লাল মিয়া ব্যাপারী গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

আদালত গত ১৫ ডিসেম্বর ঐ জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু স্থানীয় লাল মিয়া ব্যাপারী গং আইন-আদালতের তোয়াক্কা না করে বার বার চরের ঐ জমির ধান কর্তনে যায়। খবর পেয়ে থানা পুলিশ কয়েকবার ঘটনাস্থলে তাদের নোটিশ করে ধান কাটা থেকে বিরত থাকতে বলেন।

 

কিন্তু পুলিশ নোটিশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথেই মো. লাল মিয়া ব্যাপারী গংরা পুনরায় চরের ধান কাটা শুরু করে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনা স্থলে কয়েকবার ফোর্স পাঠিয়ে ধান কাটা থেকে তাদের বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল বলেন, ঐ জমিতে সরকারের পক্ষে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার চিঠি পেয়ে থানা পুলিশকে নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD