আজও ঝালকাঠিতে অনুপস্থিত ৪৪ পরিক্ষার্থী, বহিষ্কার ১ Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




আজও ঝালকাঠিতে অনুপস্থিত ৪৪ পরিক্ষার্থী, বহিষ্কার ১

আজও ঝালকাঠিতে অনুপস্থিত ৪৪ পরিক্ষার্থী, বহিষ্কার ১




ঝালকাঠি প্রতিনিধি:বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে ঝালকাঠিতে ৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ঝালকাঠিতে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

সারাদেশের সাথে ঝালকাঠিতে শৃঙ্খলা আর কঠোর নজরদারীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা। যথারীতি সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।

 

প্রশ্নফাঁসের কোনো গুজব বা অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ধরণের গুজবে কান না দেয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।

 

 

এ বছর ঝালকাঠি জেলায় মোট ৩৩টি কেন্দ্রে এসএসসি, কারিগারি ও ভোকেশনালের মোট ১৬ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। ম্যাজিষ্ট্রেট ছাড়াও স্পেশাল ভিজিল্যান্স টিম কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে রয়েছে।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD