আগৈলঝাড়ায় মাদকের রুটে র‌্যাবের অভিযান, যুবক নিহত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




আগৈলঝাড়ায় মাদকের রুটে র‌্যাবের অভিযান, যুবক নিহত

আগৈলঝাড়ায় মাদকের রুটে র‌্যাবের অভিযান, যুবক নিহত




আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম মোল্লা (২২)। তিনি উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার রিপন মোল্লার ছেলে। গুলিবিদ্ধ অপর যুবক রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে এবং বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাদা পোশাকে র‌্যাব-৮ এর একটি দল সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা লাঠিচার্জ এবং পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সিয়াম ও রাকিব। আহত হন আরও দুইজন, যাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গুলিবিদ্ধ অবস্থায় সিয়াম ও রাকিবকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল মেডিক্যালে স্থানান্তর করা হয়।

মোহনকাঠী গ্রামের মোটরসাইকেল চালক হাসান মৃধা জানান, তিনি নিজে গুলিবিদ্ধ সিয়ামকে একটি ইজিবাইক থেকে নামিয়ে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যান। আহত সিয়াম তাকে জানিয়েছিলেন, র‌্যাব সদস্যদের গুলিতেই তিনি আহত হন।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকিয়া রহমান জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই সিয়ামের মৃত্যু হয়েছে। তার বুকে গুলির চিহ্ন ছিল।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত চলছে। আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সেখানে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্তে কাজ করছেন।

এদিকে একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের গুলিতে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। তবে এ বিষয়ে র‌্যাব-৮ এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD