আওয়ামী লীগ আমলে দেশ মেধাশূন্য হয়েছিল: মাসুমা হাদি Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




আওয়ামী লীগ আমলে দেশ মেধাশূন্য হয়েছিল: মাসুমা হাদি

আওয়ামী লীগ আমলে দেশ মেধাশূন্য হয়েছিল: মাসুমা হাদি




ঝালকাঠি প্রতিনিধি ॥ শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত—এমন মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, আওয়ামী লীগ শাসনামলে দেশে মেধাবীদের জন্য অনুকূল পরিবেশ ছিল না, ফলে অসংখ্য মেধাবী তরুণ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত শহীদ ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নলছিটি শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে মাসুমা হাদি বলেন, এক সময় করা জরিপে দেখা গিয়েছিল—দেশের মেধাবীরা ভবিষ্যৎ নিরাপত্তার আশায় বিদেশে চলে যেতে আগ্রহী ছিলেন।

তিনি বলেন, ওসমান হাদির সহপাঠীদের অনেকেই তখন দেশ ছেড়ে গেছেন। কিন্তু ওসমান হাদিকে তিনি দেশের জন্যই রেখে দিতে চেয়েছিলেন। সেই সিদ্ধান্তের ফলেই তাকে জীবন দিতে হয়েছে—এমন ইঙ্গিত করেন তিনি।

মাসুমা হাদি আরও বলেন, হত্যাকারীরা চায় না মেধাবীরা রাজনীতিতে আসুক, তারা চায় না দেশে যুক্তিভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির বিকাশ হোক। ওসমান হাদি সেই অন্ধকার ভাঙার স্বপ্ন দেখেছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব ও সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। এছাড়াও শহীদ ওসমান হাদির ভগ্নিপতি মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিফ হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD