অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পেলেন নৌপ্রধান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পেলেন নৌপ্রধান

অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পেলেন নৌপ্রধান

অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পেলেন নৌপ্রধান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবালকে অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

 

 

র‌্যাংক ব্যাজ পরানোর পর সরকারপ্রধান নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন এবং এজন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বলে প্রেস সচিব ইহসানুল করিম জানান।

 

 

অনুষ্ঠানে সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

 

 

এর আগে সরকার সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নতুন নৌবাহিনী প্রধান (চিফ অব ন্যাভাল স্টাফ-সিএনএস) হিসেবে নিয়োগ দেয়।

 

 

গত ১৮ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করে। এতে বলা হয়, এ নিয়োগ ২৫ জুলাই অপরাহ্ণ থেকে কার্যকর হবে এবং মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হবেন।

 

 

গত ২৬ জুলাই গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে তাকে ভাইস অ্যাডমিরালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

 

 

নোটিফিকেশনে বলা হয়, মোহাম্মদ শাহীন ইকবাল ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত তিন বছর নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। আওরঙ্গজেব চৌধুরী গত ২৫ জুলাই অবসরে যান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD