অগ্নিকাণ্ডে রাজাপুরে বসতঘর ভস্মিভূত Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




অগ্নিকাণ্ডে রাজাপুরে বসতঘর ভস্মিভূত

অগ্নিকাণ্ডে রাজাপুরে বসতঘর ভস্মিভূত




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে শ্রমিক আইউব আলী খানের বসতঘর মালামালসহ আগুনে পুড়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুখরিজানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ আইউব আলী খান চট্টগ্রামের একটি ছাপাখানার কর্মী।

 

ক্ষতিগ্রস্তরা জানায়, সকালে আইউব আলী খানের স্ত্রী বিউটি বেগম তাঁর একমাত্র মেয়েকে নিয়ে ঘর তালাবদ্ধ করে পাশের বাড়িতে যায়। কিছুক্ষণ পরেই ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ঘরটি মালামালসহ পুড়ে যায়। এতে পাঁচলাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

 

মঠবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন খলিফা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে মুহূর্তের মধ্যেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারটি এখন নিস্ব অসহায় হয়ে পড়েছে। তাদের পড়নের কাপড় ছাড়া কিছুই নেই।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD