৭০ হাজার টন অবিস্ফোরিত বোমায় গাজার প্রাণহানি আশঙ্কা Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ!




৭০ হাজার টন অবিস্ফোরিত বোমায় গাজার প্রাণহানি আশঙ্কা

৭০ হাজার টন অবিস্ফোরিত বোমায় গাজার প্রাণহানি আশঙ্কা




আন্তর্জাতিক ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজাজুড়ে এখনো ছড়িয়ে আছে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা, যা সেখানে বেঁচে থাকা মানুষের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরায়েল গাজায় অন্তত ২ লাখ টন বোমা ফেলেছে, যার মধ্যে প্রায় ৭০ হাজার টন এখনো বিস্ফোরিত হয়নি।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হালো ট্রাস্টের মধ্যপ্রাচ্য পরিচালক নিকোলাস টরবেট জানান, “গাজা নগরীর প্রায় প্রতিটি অংশেই বোমা পড়েছে। বহু গোলাবারুদ বিস্ফোরিত হয়নি, যা এখন পুনর্গঠনের পথে বড় বাধা।”

তিনি আরও বলেন, এসব বোমা অপসারণে সময় লাগছে, ফলে গাজা পুনর্গঠন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। সবচেয়ে নিরাপদ উপায় হলো ছোট বিস্ফোরক ব্যবহার করে ওই বোমাগুলোকেই উড়িয়ে দেওয়া, তবে এর জন্যও প্রয়োজন নিরাপদ কাজের পরিবেশ।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজায় কোন বিদেশি বাহিনী কাজ করতে পারবে তা নির্ধারণের ক্ষমতা একমাত্র ইসরায়েলের। তিনি দাবি করেন, “আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি, যুক্তরাষ্ট্রও আমাদের অবস্থানকে সমর্থন করেছে।”

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি অবরোধ ও অবিস্ফোরিত বোমার এই দ্বিমুখী সংকট গাজার পুনর্গঠনকে অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD