৩০০ আসনে ভোটকেন্দ্র বাড়লেও কমেছে ভোটকক্ষ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




৩০০ আসনে ভোটকেন্দ্র বাড়লেও কমেছে ভোটকক্ষ

৩০০ আসনে ভোটকেন্দ্র বাড়লেও কমেছে ভোটকক্ষ




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে ৩০০ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি, যা দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় কিছুটা বেশি। তবে আশ্চর্যের বিষয়, ভোটকক্ষের সংখ্যা কমেছে প্রায় ১৭ হাজারেরও বেশি।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “ভোটকেন্দ্র কিছুটা বেড়েছে, তবে ভোটকক্ষের সংখ্যা সামঞ্জস্য করা হয়েছে ভোটার ঘনত্ব ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে।”

ইসি সূত্রে জানা যায়, এবার মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যেখানে আগের নির্বাচনে ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। এর মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ বরাদ্দ করা হয়েছে।

অস্থায়ী ভোটকেন্দ্র প্রাথমিকভাবে ১৪টি নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটার অংশগ্রহণ করবেন। প্রয়োজন হলে সংখ্যা বাড়ানো হবে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD