২০১৮ নির্বাচনের রাতে ব্যালট ভরার পরিকল্পনা ফাঁস করলেন জাবেদ পাটোয়ারী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




২০১৮ নির্বাচনের রাতে ব্যালট ভরার পরিকল্পনা ফাঁস করলেন জাবেদ পাটোয়ারী

২০১৮ নির্বাচনের রাতে ব্যালট ভরার পরিকল্পনা ফাঁস করলেন জাবেদ পাটোয়ারী




ডেস্ক রিপোর্ট ॥ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে ৫০ শতাংশ ভোট ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-০১ এ এ ধরনের বিস্ফোরক জবানবন্দি দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন বর্তমানে আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হয়েছেন।

ট্রাইব্যুনালে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকারি মহল থেকে পরিকল্পিতভাবে ভোটকেন্দ্র দখল, ব্যালট ভরার নির্দেশনা দেওয়া হয়েছিল। এমনকি ‘গোপালগঞ্জ সিন্ডিকেট’ নামের একটি গোষ্ঠী পুলিশ বাহিনীতে বিশেষ প্রভাব বিস্তার করেছিল।

মামুন আরও জানান, আন্দোলন দমন ও ভিন্নমত দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং ব্লক রেইডের মতো সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায় থেকে আসে। এ নির্দেশনা সরাসরি শেখ হাসিনা ও তার দফতর থেকে পাওয়া যেত। কখনো নির্দেশ দিতেন তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী। এসময় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবি প্রধান হারুনকে তিনি ‘অতিউৎসাহী’ হিসেবে চিহ্নিত করেন।

সাবেক আইজিপি আরও বলেন, র‌্যাব-১ এর অধীনে টিআইএফ নামে একটি গোপন বন্দিশালা পরিচালিত হতো। সেখানে রাজনৈতিক বিরোধী এবং সরকারের সমালোচকদের আটক করে নির্যাতন চালানো হতো। অন্যান্য র‌্যাব ইউনিটেও এ ধরনের বন্দিশালা ছিল। তিনি দাবি করেন, আয়নাঘরে আটকে রাখা ও ক্রসফায়ারে হত্যা ছিল নিয়মিত কৌশল।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২৪ মার্চ স্বেচ্ছায় মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং জানান তিনি সত্য উন্মোচনের স্বার্থে রাজসাক্ষী হতে চান।

এদিকে, এর আগে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আহত আন্দোলনকারী, শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী চিকিৎসকসহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন আশা করছে, চলতি মাসেই সাক্ষ্যগ্রহণের কাজ শেষ হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD