২ মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




২ মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

২ মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা




ভোলা প্রতিনিধি॥  ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলার ১৯০ কিলোমিটার জলসীমার মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্যবিভাগ। এর মধ্যে ভোলা সদরের ইলিশা পয়েন্ট থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মৎস্যবিভাগ জানিয়েছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। এ সময়টিতে অভয়াশ্রমের ওইসব পয়েন্টগুলোতে ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ।  যারা সরকারি আইন অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে সর্বনিম্ন ১ বছর থেকে ২ বছর এবং ৫ হাজার টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে। ইলিশ রক্ষায় অভিযানে থাকবে মৎস্যবিভাগ, পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশের ৫টি পয়েন্ট ইলিশের অভয়াশ্রম। এর মধ্যে ভোলাতে একটি। এখানকার মেঘনা ও তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রমের আওতায়। এ সময় জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে সে জন্য মৎস্যঘাট ও জেলে পল্লিতে প্রচার-প্রচারণা, সচেতনামূলক সভা ও ব্যানার টাঙানো হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের পুনর্বাসনের জন্য জাটকা কর্মসূচির আওতায় জেলার ৭০ হাজার নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে।এদিকে দুই মাসের জন্য বেকার হয়ে পড়ছেন মেঘনা-তেঁতুলিয়ার দুই লাখের বেশি জেলে। ফলে অভাব অনটন আর অনিশ্চয়তার মধ্যে পড়েতে হচ্ছে তাদের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD