হামলাকারী একাই জড়িত, ইরানের সংযোগ নেই: ট্রাম্প Latest Update News of Bangladesh

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল হামলাকারী একাই জড়িত, ইরানের সংযোগ নেই: ট্রাম্প অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার, আজ বসছে সরকারের দ্বিতীয় একনেক সভা এনজিও কর্মীদের বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ নতুন বাসভাড়া প্রকাশ, মহানগর ও দূরপাল্লায় পরিবর্তন বরিশালে প্রশাসনিক সমন্বয়ের অভাবে যাত্রীদের চরম ভোগান্তি উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা




হামলাকারী একাই জড়িত, ইরানের সংযোগ নেই: ট্রাম্প

হামলাকারী একাই জড়িত, ইরানের সংযোগ নেই: ট্রাম্প




আন্তর্জাতিক ডেস্ক ॥ মার্কিন সাংবাদিকদের ঐতিহ্যবাহী নৈশভোজ অনুষ্ঠান চলাকালে বন্দুক হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হামলাটি ছিল একক ব্যক্তির পরিকল্পিত প্রচেষ্টা এবং আন্তর্জাতিক কোনো সংঘাতের সঙ্গে এর সম্পর্ক নেই।

শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত নৈশভোজে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই মার্কিন সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পরবর্তীতে হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সন্দেহভাজন বন্দুকধারী সিকিউরিটি চেকপোস্ট ভেঙে প্রবেশের চেষ্টা করেছিল এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

তিনি জানান, হামলার সময় এক নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় গুরুতর ক্ষতি হয়নি। ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন ঝুঁকি এড়াতে নিরাপত্তা জোরদার করা হবে।

প্রেসিডেন্ট বলেন, ঘটনাটি ফার্স্ট লেডির জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক ছিল। শুরুতে অনুষ্ঠানস্থলে থাকতে চাইলেও নিরাপত্তা ঝুঁকির কারণে তাকে সরে যেতে বলা হয়।

ট্রাম্প আরও জানান, আগামী ৩০ দিনের মধ্যে সাংবাদিকদের এই নৈশভোজ অনুষ্ঠানের নতুন সময়সূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে দায়িত্বশীলভাবে পরিস্থিতি তুলে ধরায় গণমাধ্যমের ভূমিকাকে তিনি সাধুবাদ জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD