হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয়

হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয়




ডেস্ক রিপোর্ট ॥ চলতি বছরের হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের মৃত্যুর সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সর্বশেষ দুই হজযাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন অনুযায়ী, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়। এতে জানানো হয়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মক্কায় মৃত্যুবরণ করেছেন। উভয়েই স্বাভাবিক কারণে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে বিভিন্ন সময়ে আরও চার বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেন। তারা হলেন দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫)। এ পর্যন্ত মৃত ছয়জনই পুরুষ; তাদের মধ্যে পাঁচজন মদিনায় ও একজন মক্কায় মারা গেছেন।

হজ অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৯২টি ফ্লাইটে মোট ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন হজযাত্রী পবিত্র হজ পালনে অংশ নিচ্ছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রী পরিবহনের ফ্লাইট আগামী ৩১ মে পর্যন্ত চলবে। হজ শেষে দেশে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD