সড়ক রেখে বাস চলে গেলো ডোবায় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সড়ক রেখে বাস চলে গেলো ডোবায়

সড়ক রেখে বাস চলে গেলো ডোবায়

সড়ক রেখে বাস চলে গেলো পানিতে, নিহত ১




ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে ভোলা-চরফ্যাশন সড়কে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন এবং এতে আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে দৌলতখানের বাংলাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, অর্ধশতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যায় বাসটি। দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের টেকনিক্যাল কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে। গণমাধ্যমকর্মীরা ৯৯৯-এ কল করার পরে ভোলা সদর ও বোরহানউদ্দিন থেকে ফায়ার সার্ভিসকর্মীরা এসে স্থানীয়দের সাথে উদ্ধার কাজে অংশ নেয়। বাসে থাকা একজন নিহত ও অন্তত ৫০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ফরিদ জানান, খবর পেয়ে আমরা দুর্ঘটানস্থলে যাই। বাসের চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD